ভিডিও রেকর্ডিং সংক্রান্ত নিয়ম:
- যদি কোনো ম্যাচ অসম্পন্ন থাকে (কাটা পড়ে, সংযোগ বিচ্ছিন্ন) তবে বাকি মিনিটের সাথে অতিরিক্ত ৩ মিনিট যোগ করে পুনরায় খেলতে হবে।
- যাদের ভিডিও দিতে হবে: এগিয়ে থেকে ডিসকানেক্ট, পূর্ণ ম্যাচে জয়, ড্র ম্যাচে উভয় পক্ষ। ম্যাচ শেষে ভিডিও অন রেখে রুম থেকে বের হয়ে সেটিংস থেকে স্মার্ট অ্যাসিস্ট স্ট্যাটাস অফ আছে এবং ইউজার আইডি দেখাতে হবে, তারপর মোবাইল সেটিংস থেকে ডিভাইস ইনফো দেখিয়ে ভিডিও সাবমিট করতে হবে।
- স্মার্ট অ্যাসিস্ট অন প্রমাণিত হলে উক্ত ম্যাচ ১-০ গোলে অটো লস দেওয়া হবে।
কোনো প্লেয়ার যদি ইন গেমে অপনেন্ট স্মার্ট অ্যাসিস্ট দিয়ে খেলতেছে মনে হলে অবশ্যই ভিডিও করে প্রমাণ দিতে হবে এবং ভিডিও প্রমাণ ছাড়া অভিযোগ গ্রহণযোগ্য নয়।
জয়ী ম্যাচে ভিডিও না দিলে অপনেন্ট চাইলে 0-0 থেকে রিম্যাচ খেলতে হবে। ড্র ম্যাচে ভিডিও না দিলে অপনেন্ট ১-0 লিড পাবে।
- ব্ল্যাক স্ক্রিন / লোডিং সমস্যা / ডিসকানেক্ট হলে ঐ অবস্থা থেকেই রেকর্ড শুরু করতে হবে এবং গেম থেকে বের হয়ে ডিভাইস মডেল দেখাতে হবে তারপর পুনরায় গেমে ঢুকে অ্যাসিস্ট স্ট্যাটাস অফ, আইডি ও ম্যাচ রেজাল্ট হিস্টোরি দেখাতে হবে।
- ভিডিও প্রমাণ ছাড়া কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না।
- ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে যাওয়া বা সংযোগ বিচ্ছিন্ন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
- রেড কার্ড পাওয়ার পর ইচ্ছাকৃত ডিসকানেক্ট হলে প্রতিপক্ষ ১ গোল বোনাস পায়
প্রয়োজনে স্ক্রিন রেকর্ডিং লিংক আয়োজক কমিটিতে জমা দিতে হবে।