টুর্নামেন্ট রুলস ড্যাশবোর্ড | অফিসিয়াল রুলবুক

CW INTRA BID SHOWDOWN Season 3 Rules

অফিসিয়াল নিয়মাবলী | সর্বশেষ সংস্করণ ২০২৬

সাধারণ নিয়মাবলী প্রধান

  • ম্যাচের দিনে ২০-৩০ মিনিট আগে ম্যানেজারকে নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে স্কোয়াড সাবমিট দিতে হবে। (৪৫ মিনিট আগে স্কোয়াড সাবমিট অপশন খুলবে) সর্বশেষ সময়: রাত ১১:৪৫টা।
  • হোম ম্যানেজার নির্ধারিত সময়ের মধ্যে ওয়েবসাইট থেকে ১টি সোয়াপ করতে পারবে। সোয়াপ করার শেষ সময়: সন্ধ্যা ৭টা।
  • ডেডলাইনের মধ্যে অবশ্যই সব ম্যাচ শেষ করতে হবে। ডেডলাইন ১১:৪৫টার পরে নতুন কোনো ম্যাচের স্কোর সাবমিট দেওয়া যাবে না।
  • প্রয়োজনে প্রতিপক্ষের সাথে আগের দিনই কথা বলে সময় নির্ধারণ করে নিতে হবে। ডেডলাইনের মধ্যে প্রতিপক্ষ সাড়া না দিলে অটো উইন দেওয়া হবে।
  • ম্যাচ শেষে ফলাফলের স্ক্রিনশট এডিট করে গ্রুপে দিতে হবে এবং ওয়েবসাইট এ লগইন করে স্কোর সাবমিট করতে হবে।
  • ম্যাচে ল্যাগ বা নেটওয়ার্ক সমস্যা হলে স্ক্রিন রেকর্ড করতে হবে।
  • ৯০ মিনিটের আগে কোনো প্লেয়ার ইচ্ছাকৃতভাবে ম্যাচ থেকে বের হতে পারবে না।
  • কোনো কারণে ম্যাচ কেটে গেলে বাকি মিনিটের সাথে ৩ মিনিট যোগ করে নতুন ম্যাচ খেলতে হবে।
  • ওয়েবসাইট এ সবাই ইউআইডি ও ডিভাইস আপডেটেড থাকবে। ম্যাচ শেষে ভিডিও অন রেখে রুম থেকে বের হয়ে সেটিংস থেকে স্মার্ট অ্যাসিস্ট স্ট্যাটাস অফ আছে এবং ইউজার আইডি দেখাতে হবে, তারপর মোবাইল সেটিংস থেকে ডিভাইস ইনফো দেখিয়ে ভিডিও সাবমিট করতে হবে।
  • ল্যাগের কারণে গোল হয়নি এমন বিষয় কনসিডার করা হবে না।
  • সম্পূর্ণ ম্যাচে ফরমেশন পরিবর্তন করা যাবে, তবে প্রতিপক্ষকে সম্মান দিতে হবে।
  • কোনো প্রকার চিটিং করা যাবে না।

অসম্পন্ন ও সম্পন্ন ম্যাচের ভিডিও রুলস

ভিডিও রেকর্ডিং সংক্রান্ত নিয়ম:

  • যদি কোনো ম্যাচ অসম্পন্ন থাকে (কাটা পড়ে, সংযোগ বিচ্ছিন্ন) তবে বাকি মিনিটের সাথে অতিরিক্ত ৩ মিনিট যোগ করে পুনরায় খেলতে হবে।
  • যাদের ভিডিও দিতে হবে: এগিয়ে থেকে ডিসকানেক্ট, পূর্ণ ম্যাচে জয়, ড্র ম্যাচে উভয় পক্ষ। ম্যাচ শেষে ভিডিও অন রেখে রুম থেকে বের হয়ে সেটিংস থেকে স্মার্ট অ্যাসিস্ট স্ট্যাটাস অফ আছে এবং ইউজার আইডি দেখাতে হবে, তারপর মোবাইল সেটিংস থেকে ডিভাইস ইনফো দেখিয়ে ভিডিও সাবমিট করতে হবে।
  • ​স্মার্ট অ্যাসিস্ট অন প্রমাণিত হলে উক্ত ম্যাচ ১-০ গোলে অটো লস দেওয়া হবে। ​কোনো প্লেয়ার যদি ইন গেমে অপনেন্ট স্মার্ট অ্যাসিস্ট দিয়ে খেলতেছে মনে হলে অবশ্যই ভিডিও করে প্রমাণ দিতে হবে এবং ভিডিও প্রমাণ ছাড়া অভিযোগ গ্রহণযোগ্য নয়। ​জয়ী ম্যাচে ভিডিও না দিলে অপনেন্ট চাইলে 0-0 থেকে রিম্যাচ খেলতে হবে। ড্র ম্যাচে ভিডিও না দিলে অপনেন্ট ১-0 লিড পাবে।
  • ব্ল্যাক স্ক্রিন / লোডিং সমস্যা / ডিসকানেক্ট হলে ঐ অবস্থা থেকেই রেকর্ড শুরু করতে হবে এবং গেম থেকে বের হয়ে ডিভাইস মডেল দেখাতে হবে তারপর পুনরায় গেমে ঢুকে অ্যাসিস্ট স্ট্যাটাস অফ, আইডি ও ম্যাচ রেজাল্ট হিস্টোরি দেখাতে হবে।
  • ভিডিও প্রমাণ ছাড়া কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না।
  • ইচ্ছাকৃতভাবে ম্যাচ ছেড়ে যাওয়া বা সংযোগ বিচ্ছিন্ন করলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।
  • রেড কার্ড পাওয়ার পর ইচ্ছাকৃত ডিসকানেক্ট হলে প্রতিপক্ষ ১ গোল বোনাস পায়

প্রয়োজনে স্ক্রিন রেকর্ডিং লিংক আয়োজক কমিটিতে জমা দিতে হবে।

অফিসিয়াল ম্যাচ সেটিংস

Time 8 Minutes
Injury ON
Extra Time OFF
Penalty OFF
SUB (Max/Used) 5 / 3
Condition Normal (Home & Away)

ইনফো পরিবর্তন আপডেটেড

  • ইউজার আইডি ও ডিভাইস পরিবর্তনের প্রাথমিক ডেডলাইন: রাত ৮:০০ । এর পর পরিবর্তন করলে উক্ত ম্যাচডেতে ইনফো অপরিবর্তিত থাকবে।
  • ইনফো ডাটাবেজের সাথে ইউজার আইডি/ডিভাইস মিল না থাকলে অটো লস। কাস্টম রম ব্যবহারে ডিভাইস নামের সাথে রম নাম উল্লেখ বাধ্যতামূলক।
  • ডাটাবেজে লিপিবদ্ধ ইউজার আইডির ASAA/ASBB যদি ভুল/মিসিং হয় তবে সমস্যা নেই। কিন্তু নাম্বার অংশটুকু ১০০% মিল না হলে অটো লস।
  • মডেল নাম্বার সার্চ দিয়ে যে ডিভাইস মডেল নাম পাওয়া যাবে প্রেরিত ভিডিও তে উক্ত ডিভাইস মিল না হলে অটো লস। যদি মডেল নাম্বার টাইপিং মিস্টেকের কারণে সার্চ দিয়ে কোনো ডিভাইস মডেল খুঁজে পাওয়া না যায় সেক্ষেত্রে মডেল নাম প্রায়োরিটি পাবে। ডাটাবেজে লিপিবদ্ধ ডিভাইস ইনফোতে মডেল নাম্বার উল্লেখ না থাকলে সমস্যা নেই। লিপিবদ্ধ মডেল নাম ও প্রেরিত ভিডিও ইনফো মিল থাকলে হবে।
  • কোনো ডিভাইস ভ্যারিয়েন্টভেদে আলাদা গণনা করা হবে না। অর্থাৎ — মডেল নামে যদি “iQOO Neo9 Pro” ‘যুক্ত’ থাকে, তবে ঐ মডেলের সব ভ্যারিয়েন্ট (যেমন ভিন্ন প্রসেসর, নেটওয়ার্কিং সিস্টেম, 4G/5G ইত্যাদি) একই ডিভাইস হিসেবে গণ্য হবে।

প্লেয়ার অ্যাক্টিভিটি ও সোয়াপ

  • প্রতিটি প্লেয়ারকে সক্রিয় থাকতে হবে এবং নির্ধারিত ডেডলাইনের মধ্যে ম্যাচ সম্পন্ন করতে হবে।
  • সোয়াপ সুবিধা শুধুমাত্র হোম ম্যানেজার সর্বোচ্চ ১ বার ব্যবহার করতে পারবেন, এবং তা সন্ধ্যা ৭টার মধ্যে সম্পন্ন করতে হবে।
  • ম্যাচের সময় অনুপস্থিত থাকলে প্রতিপক্ষ অটো-উইন পাবে।
  • স্কোয়াড জমা দেওয়ার পর কোনো পরিবর্তন গ্রহণযোগ্য হবে না (নির্দিষ্ট সোয়াপ নিয়ম ব্যতীত)।
  • প্রায়োরিটি টাইম: রাত ১০:৪৫ থেকে ১১:১৫ পর্যন্ত।
  • ম্যাচ শুরুর শেষ সময়: রাত ১১:২০।
  • 🚨 বিশেষ নোট: ঝড়, বৃষ্টি, লোডশেডিং, অসুস্থতা, ভ্রমণজনিত যেকোনো ব্যক্তিগত সমস্যার জন্য ম্যাচের ডেডলাইনে কোনো পরিবর্তন হবে না।
    ⚠️ প্রতিপক্ষ ম্যানেজার চাইলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ম্যাচ খেলতে পারবেন ⚠️
সতর্কতা: প্রায়োরিটি টাইম: রাত ১০:৪৫ – ১১:১৫ মিনিট।

অন্যান্য নিয়মাবলী

  • টুর্নামেন্টের সকল সিদ্ধান্ত চূড়ান্ত এবং আয়োজক কমিটি কর্তৃক গৃহীত হবে।
  • যেকোনো ধরনের অসদুপায় (চিটিং, একাউন্ট শেয়ারিং) নিষিদ্ধ।
  • প্রতিপক্ষকে অসম্মানজনক আচরণ, গালিগালাজ বা টক্সিসিটি করলে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে।
  • ম্যাচের সময় নির্ধারিত ফরমেশন পরিবর্তন করা যাবে কিন্তু প্রতিপক্ষকে সম্মান দিতে হবে।
  • যেকোনো জটিলতায় আয়োজক কমিটির রায় মানতে বাধ্য থাকবেন সকল অংশগ্রহণকারী।
  • এই রুলস বইতে উল্লেখিত কোনো বিষয় লঙ্ঘন করলে পয়েন্ট কর্তন বা নিষেধাজ্ঞা প্রদান করা হবে।
* আলাদা কার্ড ডাউনলোড করলে প্রতিটি রুলস কার্ড PNG ইমেজ হিসেবে সংরক্ষিত হবে। সম্পূর্ণ ড্যাশবোর্ড একত্রে ডাউনলোড করতে পারেন।